অবৈধভাবে বালি উত্তোলন,জেসিবি, ট্রাক্টর সহ আটক চালকরা
দি নিউজ লায়ন; পুলিশ প্রশাসনের কঠোর অবস্থান সত্ত্বেও, অবৈধভাবে বালি উত্তোলনের স্বভাব ছাড়তে পারছেন না অনেক বালি ব্যবসায়ীই। বৈধ বালি খাদান না থাকা সত্ত্বেও, বালি উত্তোলন করতে গিয়ে এবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে হাতেনাতে পাকড়াও হতে হলো অবৈধ বালি কারবারীদের। সূত্রের খবর অনুযায়ী, শালবনি ব্লকের বিষ্ণুপুর অঞ্চলে তমাল নদী হচ্ছিল অবৈধভাবে বালি উত্তোলন করা ।
ক্ষুব্ধ গ্রামবাসীরা শালবনি থানায় খবর দিলে, পুলিশ গিয়ে ২ টি জেসিবি ও ৩ টি ট্রাক্টর সমেত চালকদের আটক করে থানায় নিয়ে আসে। এরপর, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা ও গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, অবৈধভাবে বালি উত্তোলন ঘিরে এই মুহূর্তে কঠোর অবস্থান নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসন। বৈধ খাদান থেকে সঠিকভাবে বালি উত্তোলন না করলেই গ্রেফতার করা হচ্ছে। এর মধ্যেই, শালবনিতে অবৈধভাবে বালি উত্তোলন করতে গিয়ে গ্রেফতার হতে হলো অবৈধ বালি কারবারীদের।
এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন বিষ্ণুপুরে কোনো বালি খাদানই নেই। বারবার নিষেধ করা সত্ত্বেও বেআইনি ভাবে তমাল নদী থেকে জেসিবি দিয়ে বালি তোলা হচ্ছিল। এর ফলে আমাদের জমিজমা ও ঘরবাড়ি সবকিছুই নদীগর্ভে চলে যাবে আস্তে আস্তে। আমাদের নিষেধ না শোনার কারণে, আমরা পুলিশে খবর দিই। পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে বলে গ্রামবাসীরা জানান।তাই পুলিশের ভূমিকায় খুশি ওই এলাকার বাসিন্দারা।

Post a Comment